৫০ বছরেরও বেশি পুরনো কেরালার এই লাইব্রেরিটি

Odd বাংলা ডেস্ক: জ্ঞান আহরণের জন্য বইয়ের বিকল্প কিছুই নেই। মনকে সতেজ ও প্রসারিত করে জীবনকে সুন্দররূপে গড়ে তোলার জন্য প্রয়োজন জ্ঞান। আর জ্ঞান অর্জনের জন্য পাঠচর্চা একান্ত আবশ্যক। বই পড়া ছাড়া নিজেকে জানা বা জ্ঞান অর্জন করার অন্য কোনো উপায় নেই।

ধর্মের র্চচা মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার বাইরেও করা চলে। দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে রোগের চিকিৎসা হাসপাতালে হয়। তবে মানুষের মানসিক উৎকর্ষতা, কাজকর্মে সচ্ছতা, সামাজিক দায়বদ্ধতা, উন্নত জীবনযাপন— সর্বোপরি নিজেকে জানার জন্য চাই লাইব্রেরি। কারণ লাইব্রেরিতে বিন্যস্ত থাকে মানবসভ্যতার হাজার বছরের ইতিহাস। প্রাচীন শিলালিপি থেকে আধুনিক লিপির গ্রন্থিক স্থান লাইব্রেরি।

তবে বর্তমান প্রজন্ম খুব একটা এসবের ধার ধারে না বললেই চলে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার বইয়ের থেকে যোজন দূরত্ব সৃষ্টি করেছে। তাই তো শিক্ষার্থীদের বইমুখী করতে কেরালায় এই অভিনব লাইব্রেরি তৈরি করা হয়েছে। ৫ হাজার বই দিয়ে শুরু হয় এই দৃষ্টিনন্দন লাইব্রেরিটি। বর্তমানে এখানে ৭ হাজারেরও বেশি বই রয়েছে। 

পঞ্চাশ বছরেরও বেশি পুরনো কান্নুর জেলার পায়ানুরের কাছে কারাইলে অবস্থিত এই লাল বাহাদুর বয়নশালা এবং গ্রন্থালয়ম (গ্রন্থাগার) টি। এক বছরেরও বেশি সময় ধরে, তার ভবনটি বুকশেলফের আকারে ডিজাইন করা হয়েছে। এখনো মানুষ এই লাইব্রেরিটি দেখতে আসে এখানে।১৯৬৭ সালে মুক্তিযোদ্ধা কে সি কুনহিরামা পোদুভালের উদ্যোগে লাইব্রেরীটি স্থাপন করা হয়। প্রথমে একটি ভাড়া বাড়িতে লাইব্রেরিটি চালু হয়। এর কয়েক বছর পরই নতুন ভবন তৈরি করে লাইব্রেরিটি স্থানান্তর করা হয়। তবে বইয়ের প্রচ্ছদ দিয়ে করা ভবনটি তৈরি করা হয় ২০১৯ সালে। প্রবীণ ভাস্কর কে কে আর ভেঙ্গারা লাইব্রেরী ভবনের জন্য নকশা করেন। জনপ্রিয় বইগুলোর প্রচ্ছদই নকশার জন্যও ব্যবহৃত হয়েছিল। কারিগর শ্রীধরণ সি ভি ভবন নির্মাণের নেতৃত্ব দেন।

নতুন এই ভবনটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়। এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করছেন লাইব্রেরির বিল্ডিংয়ের ডিজাইন দেখতে। বর্তমানে লাইব্রেরিতে ৭ হাজারের বেশি বইয়ের সংগ্রহে রয়েছে। যার বেশিরভাগই মালায়ালাম। মূলত শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছেন তাদের বইয়ের প্রতি আকৃষ্ট করতেই এমন আকর্ষণীয় করে করা হয়েছে লাইব্রেরি ভবনটি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.