নতুন 'রবি'র আলোয় উজ্জ্বল ভারতের আকাশ, অলিম্পিক্সে কুস্তিতে রুপো জয় রবি দাহিয়ার
বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন রাশিয়ান অলিম্পিক সংস্থার অধীনে লড়াই চালানো জাভুর। তিনি শুরুতেই ২-০ লিড নেন। তবে রবি ২-২ পয়েন্টের সমতায় ফেরেন কিছুক্ষণের মধ্যেই। শেষমেশ ফার্স্ট পিরিডয়ে ৪-২ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি।
সেকেন্ড পিরিয়ডেও প্রথম পয়েন্ট সংগ্রহ করেন জাভুর। তিনি সেকেন্ড পিরিয়ডে মোট ৩ পয়েন্ট পকেটে পোরেন। রবি আরও ২ পয়েন্ট নিজের খাতায় যোগ করলেও সার্বিকভাবে ৪-৭ পয়েন্টে পিছিয়ে পড়তে হয় তাঁকে।





Post a Comment