ভারতে বাড়ছে শিশু আত্মহত্যার হার, নেপথ্যের কারণ জানলে অবাক হবেন

Odd বাংলা ডেস্ক: ভারতে শিশু-আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ করল, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)। পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল, এই তিন বছরে আত্মহত্যা করেছে ২৪ হাজার ৫৬৮ জন শিশু। এর মধ্যে বেশিরভাগই মেয়ে। আত্মহত্যাকারী মেয়ের সংখ্যা ১৩ হাজার ৩২৫ জন।

সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা, যেখানে বলা হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক শিশু আত্মহত্যার সংখ্যা মধ্যপ্রদেশে। ওই ৩ বছরে তিন বছরে সেখানে ৩ হাজার ১১৫ জন আত্মঘাতী হয়েছে। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম।

শিশুদের মনে কী চলছে, তারা আদৌ খুশি কিনা, সে বিষয়ে উদাসীন অভিভাবক ও শিক্ষকরা। শুধু বাড়তে থাকে তুলনা, অযথা প্রত্যাশা, উচ্চাকাঙ্ক্ষার চাপ। সন্তানের মানসিক অবস্থাকে আমল দেন না বেশিরভাগ মা-বাবাই। যার ফলে হারিয়ে যাচ্ছে ওরা। পশ্চিমবঙ্গে তিন বছরে ২ হাজার ৮০২ জন শিশু আত্মহত্যা করেছে। তারপরেই স্থান রয়েছে মহারাষ্ট্রের।

আরও পড়ুনকেবল মানুষ নয়, দুঃখে আত্মহত্যা করে পশু-পাখিও, প্রতিবেদনটি পড়ে আপনি অবাক হবেন

যে কারণে আত্মহত্যা করছে শিশুরা

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর আলোচিত প্রতিবেদনে প্রতিটি আত্মহত্যার কারণগুলিও দেখা হয়েছে। আর তাতে বলা হয়েছে, মোট আত্মহত্যার মধ্যে ৪ হাজার ৪৬ জনের ক্ষেত্রে কারণ ছিল 'পরীক্ষায় অকৃতকার্য হওয়া'। অর্থাৎ পড়াশোনার চাপে আত্মহনন বেছে নিয়েছে এই নাবালক-নাবালিকারা।

বাড়ি থেকে অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় আত্মহত্যা করেছে ৬৩৯ জন কিশোর-কিশোরী। এর মধ্যে ৪১১ জনই কিশোরী।এছাড়াও শারীরিক নিগ্রহ, প্রিয়জনের মৃত্যু, মাদকাসক্তির ফলেও আত্মহত্যা করেছে অনেক শিশু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.