'খেলরত্ন' পুরস্কার থেকে নাম বাদ গেল রাজীব গান্ধীর! ঘোষণা প্রধানমন্ত্রীর
Odd বাংলা ডেস্ক: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ৪১ বছর পর ইতিহাস গড়েছে ভারতীয় হকি দল। দলের এই দুরন্ত সাফল্যের মাঝেই দেশবাসীকে সুসংবাদ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নামকরণ হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদের নামেই।এতদিন এই পুরস্কারের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। যা নাম বদলে এবার হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। শুক্রবার টুইট করেই এই বার্তা দিলেন মোদী।
I have been getting many requests from citizens across India to name the Khel Ratna Award after Major Dhyan Chand. I thank them for their views.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
Respecting their sentiment, the Khel Ratna Award will hereby be called the Major Dhyan Chand Khel Ratna Award!
Jai Hind! pic.twitter.com/zbStlMNHdq
এদিন টুইটে মোদী লিখেছেন, ‘খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচাঁদের নামে করার জন্য দেশের প্রচুর নাগরিকের থেকে অনুরোধ পেয়েছিলাম। মতামত জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁদের ভাবাবেগকে সম্মান দিয়ে, খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।’ অপর একটি টুইটে ভারতীয় ক্রীড়াজগতে ধ্যানচাঁদের অবদানের কথাও উল্লেখ করেছেন মোদী।





Post a Comment