ছোট্ট কাজেই দূর হবে বাস্তু দোষ! বাড়বে অর্থ, স্থায়ী হবে লক্ষ্মীর বাস
Odd বাংলা ডেস্ক: বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনও বাড়িতে দোষ থাকলে, সেখানে অসুস্থতা, আর্থিক ক্ষতি, মনোমালিন্য ও বিবাদ হতে থাকে। আবার কঠোর পরিশ্রম সত্ত্বেও কোনো ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে না। সে ক্ষেত্রে বাস্তু শাস্ত্রের কিছু সহজ উপায়ে এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে দূর করবেন বাস্তুদোষ -
১. সকালে ঘর পরিষ্কার করে নেওয়ার পর পান পাতার সাহায্যে হলুদ মেশানো জল পুরো ঘরে ছিটিয়ে দিন। এর ফলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং শান্তি থাকে। আবার ঘর পরিষ্কার করার পর গঙ্গাজল ছেটালেও নেতিবাচক শক্তি দূর হয়। এই উপায়ে নিজের বাড়িকে বাস্তুদোষ মুক্ত রাখতে পারবেন।
২. ভুল দিকে ধর্মগ্রন্থ রাখলেও তা বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়ায়। বাস্তু অনুযায়ী ধর্মীয় বই বা গ্রন্থ পশ্চিম দিকে রাখা উচিত। অন্য দিকে, বিছানার ভেতরে, গদি বা বালিশের নীচে ধর্মীয় পুস্তক রাখা শুভ নয়।
৩. ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এবং ঘণ্টা বাজান। এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয়। বাড়িতে শঙ্খ রাখলে এবং বাজালেও বাড়ির বাস্তু দোষ দূর করা যায়। দেবতাদের যে ফুল ও মালা দেওয়া হয়, তা পরের দিন সরিয়ে দিন। রোজ নতুন ফুল ও মালা অর্পণ করা উচিত। আবার সামনা-সামনি দেবতাদের ছবি রাখবেন না, এতে বড়সড় বাস্তুদোষ উৎপন্ন হয়।





Post a Comment