প্রিয়জন করোনা আক্রান্ত ! সাবধান থাকতে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন
Odd বাংলা ডেস্ক: প্রতিবাড়িতেই করোনা সংক্রমণের খবর এখন জল-ভাত। সংক্রমণ থেকে ছড়িয়ে পড়া ঠেকাতে পরিবারের বাকি সদস্যদের অতিরিক্ত সাবধানী হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এমনকী করোনা আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে ভর্তি করানো হলে দরকার আরও বেশি সাবধানতার। হাসপাতালই হচ্ছে সংক্রমণের হটস্পট। তাই কোভিড রোগীকে দেখতে হাসপাতাল যেতে হলে বা করোনাকালে চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্যেও হাসপাতাল গেলে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হল-
১. হাসপাতাল কোভিড না নন-কোভিড তা জেনে রাখুন
২. কোভিড হাসপাতাল হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে যান।
৩. সামাজিক দূরত্ব বিধি, মাস্ক পরা সহ বাকি নিয়মগুলি অনুসরণ
৪. স্যানিটাইজেশন সত্ত্বেও হাসপাতাল সংক্রমণের হটস্পট তাই ফিরে ঈষৎউষ্ণ গরম জলে স্নান করা উচিত।
৫. হাসপাতালে থাকাকালীন যতটা সম্ভব স্পর্শ এড়িয়ে চলা। লিফট, দরজার হ্যান্ডেলের মতো কোনও জিনিস ছুঁয়ে থাকলে তৎক্ষণাৎ হাতে স্যানিটাইজার দিন।
৬. সম্ভব হলে নিজে সশরীরে হাসপাতালে না গিয়ে টেলি মেডিসিনে ভরসা রাখুন। পরিজন ভর্তি থাকলে হাসপাতালে ফোনেই যোগাযোগ রাখুন।
৭. অন্তঃসত্ত্বা মহিলা, বয়স্ক মানুষ ও বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত সাবধানতার প্রয়োজন।বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র কোভিড বিধি অন্ধভাবে অনুসরণই বাঁচাতে পারে করোনার হাত থেকে।





Post a Comment