Odd বাংলা ডেস্ক: রাজ্য বিজেপি সভাপতির পদে রদবদল। খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষকে রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হলো বালুরঘাটের বিজেপি সংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে৷ সোমবার সন্ধেয় বিজেপির কেন্দ্রীয় কর্তাদের তরফে রাজ্যের কাছে এই বার্তা এসে পৌঁছয়৷ একই সঙ্গে জানানো হয়, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হলেও তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে৷
এ দিকে সভাপতি বদলের খবর প্রকাশ পেতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন বালুরঘাটের বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার৷ রাত ৮.৪২ মিনিটে টুইট করে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি টুইটে লেখেন, ‘ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি |





Post a Comment