বৃষ্টির দিনে জমে উঠুক বিকেলের জলখাবার, বানিয়ে নিন সুস্বাদু ডালের পেঁয়াজি

Odd বাংলা ডেস্ক: বৃষ্টির দিনে বিকেলে গরম গরম ডালের পেঁয়াজি খেতে কার না ভাল লাগে, দেখ নিন সহজ রেসিপি-

উপকরণ-

  • মসুর ডাল – ১ কাপ
  • পেঁয়াজ কুচি- ২ টা মাঝারি আকারের
  • কাঁচালঙ্কা কুচি – ৬-৭ টা বা স্বাদমত
  • চালের গুঁড়ো – দেড় টেবিল চামচ
  • জিরা গুঁড়ো – ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
  • আদা বাটা – ১/২ চা চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • ধনে পাতা কুচি – ২ টেবিল চামচ
  • নুন – ৩/৪ চা চামচ বা স্বাদমত
  • তেল – ডুবো তেলে ভাজার জন্য

প্রণালীঃ

প্রথমে মসুর ডাল ভাল করে ধুয়ে ২-৩ ঘণ্টা উষ্ণ জলে ভিজিয়ে রাখুন। সবচেয়ে ভাল হয় যদি আগের রাতে ভিজিয়ে রাখেন। তারপর জল ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন বা শিল-পাটায়ও ডাল বাটতে পারেন। খুব মিহি করে ব্লেন্ড করার দরকার নেই। একটু দানাদার থাকলে ভাল।

এবার বাটা ডাল একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে ১ টেবিল চামচ মত ডালের মিশ্রণ নিয়ে গোল করে তেলে ছাড়ুন। প্যানে জায়গা অনুযায়ী আরও পেঁয়াজি তেলে দিন এবং মাঝারি আঁচে উভয় পাশ হাল্কা বাদামী করে ভেজে নিন। এভাবে সব পেঁয়াজি ভেজে গরম গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.