যোগীরাজ্যে হবে দুর্গাপুজো, জারি হল একগুচ্ছ বিধি-নিষেধ
পাশাপাশি মণ্ডপ তৈরির জন্য যাতে কোনওমতেই যানজট না সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। মণ্ডপে যেন খোলামেলা জায়গায় প্রতিমা রাখা হয়, সেইদিকে নজর রাখতে বলা হয়েছে। এছাড়া যে মাঠে মণ্ডপ তৈরি হচ্ছে, সেখানে যেন অতিরিক্ত লোক ভিড় না করে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।প্রতিমার উচ্চতা যতটা সম্ভব ছোট রাখতে বলা হয়েছে। প্রতিমা নিরঞ্জনে ছোট গাড়ি ব্যবহার করার কথা বলা হয়েছে।বিসর্জনের মিছিলে যতটা সম্ভব কম মানুষ যেন যোগ দেন, বলা হয়েছে নির্দেশিকায়।
এছাড়া রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, যাতে সরকার বিদ্যুত্, জল, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেন, তা বলা হয়েছে। রবিবার যোগী সরকার বিয়ের অনুষ্ঠানের জমায়েতে বিধি শিথিল করে ১০০ জন অবধি মানুষকে উপস্থিত থাকার অনুমতি দেয়। সেই সঙ্গে দাবি করা হয়, যোগীরাজ্যে করোনাগ্রাফ নিম্নমুখী।





Post a Comment