দুর্গাপুজোর উপহার পাঠাল বাংলাদেশ, কলকাতার বাজারে মিলবে কয়েক হাজার মেট্রিক টন ইলিশ
Odd বাংলা ডেস্ক: হাসিনা সরকারের পুজোর উপহার। দুর্গাপুজোর আগেই এপার বাংলার মানুষের জন্য কয়েক হাজার মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার থেকেই শহরের বাজারে মিলবে খাস পদ্মার ইলিশ। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মোট ২০৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ উপহার হিসেবে কলকাতায় পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ১০ অক্টোবর পর্যন্ত দফায় দফায় এপার বাংলার জন্য আসবে খাস পদ্মার ইলিশ। ৫২টি বাণিজ্যিক সংস্থা সরকারি তরফে ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে।
বাংলাদেশি এক মাছ ব্যবসায়ীর কথায়, ৬০০ গ্রাম থেকে এক কেজি অথবা ১২০০ গ্রাম সাইজের ইলিশ এবারে পাওয়া যাবে। পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে তারা খুশি। তবে এ বছর বাংলাদেশে কম মাছ উৎপাদন হয়েছে।
প্রসঙ্গত ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে গত তিন বছর পুজোর আগে উপহার হিসাবে কিছু ইলিশ বাংলাদেশ সরকার পাঠায়। গত বছরে দুই হাজার মেট্রিক টন ইলিশ কলকাতায় আসে। তবে এবারে মাছ আসতে এক সপ্তাহ দেরি হয়েছে। তিনি বলেন যেহেতু স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও সেই ঘাটতি মেটাবে। ৬০০ গ্রাম থেকে ১২০০-১৩০০ গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ আসবে, বলে খবর। মঙ্গল বা বুধেই বাজারে দেখা মিলবে পদ্মার ইলিশের।





Post a Comment