রক্তমাংসের সিংহ পাহাড়া দেয় দেবীকে! কালনার ঐতিহ্যবাহী পুজোয় এটাই রীতি..

Odd বাংলা ডেস্ক: কালনার মহিষমর্দিনী পূজা। এই পূজাকে ঘিরে রয়েছে আজব রীতি। এখানে প্রতিবছর, দেবীর নিরাপত্তার জন্য থাকে নিজস্ব রক্ষী। কারা জানেন? 

দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই পুজোতে বংশপরম্পরায় রক্ষীর দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সিংহ পরিবারের সদস্যরা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মাথায় পাগড়ি এঁটে, লাল জরির কাজ করা খাকি পোশাক পরে, তলোয়ার নিয়ে এই দায়িত্ব সামলে আসছেন তাঁরা। প্রতিমার গায়ের দামি গয়না, বাসনকোসন সমস্ত কিছু পাহারা দেন সিংহ পরিবারের নির্ধারিত ‘রক্ষী’। একসময়, দেবীর গয়না, বাসনপত্র ইত্যাদির নিরাপত্তার দায়িত্ব বর্তায় এই সিংহদের ওপরেই। বিসর্জনের আগে গয়না খোলা পর্যন্ত বজায় থাকে রক্ষীর পাহারাদারি।

বর্তমানে এই পুজোর পরিচিতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। প্রতিবছর দর্শনার্থীদের ভিড় বেড়েই চলে। পুলিশ মোতায়েন থাকে ঠিকই, কিন্তু এই পুরনো রীতিকে কিছুতেই ত্যাগ করতে চান না বাসিন্দা এবং পুজো উদ্যোক্তারা। তাই কালনার মাটিতে যেন দেবীর দুই ‘সিংহ’কে নিয়েই সংসার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.