কথা বলার ক্ষমতা হারালেন বাপ্পি লাহিড়ি! আর কি কোনওদিনও গাইতে পারবেন না?
Odd বাংলা ডেস্ক: কথা বলার শক্তি হারালেন বাপ্পি লাহিড়ী? তবে তিনি কি আর কোনও দিনও গাইতে পারবেন না? এপ্রিল মাসে শিল্পী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরির অবস্থার অবনতি ঘটতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায় বাপ্পি লাহিড়ীর। তারপর থেকেই গোটা বলিউডে রটে যায়, বাপ্পি লাহিড়ী তাঁর কণ্ঠ হারিয়েছেন। গত ৫ মাস ধরে নাকি একেবারেই কথা বলছেন না তিনি!
বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী বাবা করোনা আক্রান্ত হওয়ার পরই সুদূর আমেরিকা থেকে মুম্বইয়ে চলে আসেন। এখনও তিনি মুম্বইতেই আছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘বাবা খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। এই কথা না বলাটা একেবারে চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে। আশা করা যায় দুর্গাপুজোর আগেই বাবা ঠিক হয়ে যাবেন। এমনকী, পুজোর সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি গানের রেকর্ডিও রয়েছে বাবার।’
আশির দশকে বলিউডকে এক অন্য ঘরানার গান উপহার দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো গান মানেই বাপ্পি লাহিড়ীর সংগীত। মিঠুন চক্রবর্তী আর বাপ্পি লাহিড়ীর জুটি তো বলিউডের গানে একপ্রকার ইতিহাস রচনা করেছিল। কয়েক বছর আগে ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘উ লাল লা’ আর ‘গুন্ডে’ ছবির তুনে মারি এন্ট্রিয়া গান গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে তাঁর অনুরাগীরা।





Post a Comment