পদ্মবন ছেড়ে এবার ঘাসফুল শিবিরে নাম লেখালেন বাবুল সুপ্রিয়
Odd বাংলা ডেস্ক: বঙ্গ রাজনীতিতে পের চমক।এই চমক যেমন বিজেপির তেমন তৃণমূলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কারণ শনিবার দুপুরে আচমকাই তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি শাসক দলের পতাকা হাতে তুলে নেন।
সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময়ে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান, তিনি রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। সঙ্গে এটাও বলেছিলেন যে, তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ্যে এলেন তখন গলায় তৃণমূলের উত্তরীয়।





Post a Comment