আজব কাণ্ড গ্রামজুড়ে, ঘড়ির কাটা ঘুরছে উল্টো দিকে

Odd বাংলা ডেস্ক: প্রস্তর যুগের এক রহস্যময় ঘটনা ঘটে, যা সমাধান করতে বিজ্ঞানীদের পাঁচ হাজার বছর লেগে গেল! এই ঘটনাটি যে গ্রামে ঘটে তার নাম স্লোভাকিয়ায়। বিজ্ঞানীরা পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠা এক 'ঘুরন্ত' গ্রামের খোঁজ পেয়েছিলেন। এই গ্রামটি এমন ভাবেই তৈরি হয়েছিল, যা দেখে মনে হবে যেন তা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে চলেছে। সেই ঘুরন্ত গ্রামের রহস্যেরই সমাধান হলো।

সম্প্রতি ‘প্লস ওয়ান’ নামে এক পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। কেন এই গ্রামটির ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার মতো গড়ে উঠেছিল, তার কারণ ওই পত্রিকায় প্রকাশিত হয়। বর্তমান স্লোভাকিয়ায় অবস্থিত ভ্রাবেলে প্রস্তর যুগের ওই গ্রামের সন্ধান পান বিজ্ঞানীরা। গ্রামটিতে অদ্ভুত একটি জিনিস লক্ষ করেন তারা। আর তা হলো, গ্রামের প্রতিটি বাড়ি একটু একটু করে বাঁ দিক ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে।

প্রথমে যে বাড়িটি রয়েছে তা দ্বিতীয় যে বাড়ি গড়ে তোলা হয়েছিল, সেটি প্রথম বাড়ির সমান্তরাল ভাবে না করে একটু বাঁ দিক ঘেঁষে তৈরি করা হয়েছিল। ঠিক তেমনই তৃতীয় বাড়ি আবার দ্বিতীয় বাড়ির থেকেও একটু বাঁ দিক ঘেঁষা। এ ভাবেই গ্রামের সব বাড়ি তৈরি করা হয়েছিল। কেন এই ভাবে বাড়িগুলো বানানো হয়েছিল, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে নানা মতবাদ সামনে উঠে এসেছে।

গবেষকরা ধারণা করেন, ডান দিক দিয়ে জোরে বাতাস আসলে তার গতি থেকে বাঁচতেই এ ভাবে সামান্য বাঁ দিক ঘেঁষে বানানো হয়েছিল বাড়িগুলো। অনেকের আবার ধারণা ছিল, সূর্যের আলো পেতেই প্রথম বাড়ির ঠিক পিছনে না বানিয়ে খানিক বাঁ দিকে দ্বিতীয় বাড়ি বানানো হয়েছিল। প্রকৃত কারণ সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত কারণ বোঝানোর জন্য ‘সিউডোনেগলেক্ট’ শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। ‘সিউডোনেগলেক্ট’ জীববিদ্যায় ব্যবহৃত একটি শব্দ।

অনেকের আবার ধারণা ছিল, সূর্যের আলো পেতেই প্রথম বাড়ির ঠিক পিছনে না বানিয়ে খানিক বাঁ দিকে দ্বিতীয় বাড়ি বানানো হয়েছিল

অনেকের আবার ধারণা ছিল, সূর্যের আলো পেতেই প্রথম বাড়ির ঠিক পিছনে না বানিয়ে খানিক বাঁ দিকে দ্বিতীয় বাড়ি বানানো হয়েছিল

বিজ্ঞানীরা জানান, বেশিরভাগ মানুষের মধ্যেই এই বিষয়টি লক্ষ করা যায়। ব্যাপার কী? বিজ্ঞানীরা দেখেছেন, বেশিরভাগ মানুষকে কোনো লাইনের মাঝখান চিহ্নিত করতে দিলে, তারা যে বিন্দু নির্দিষ্ট করে থাকেন, সেটি সামান্য বাঁ দিক ঘেঁষেই হয়ে থাকে। একটি অনুভূমিক রেখা এঁকে কয়েক জনকে তার মাঝখান চিহ্নিত করতে দিয়ে এই বিষয়টি পর্যালোচনাও করেছেন বিজ্ঞানীরা। সবটাই আসলে মানুষের মস্তিষ্কের খেল।

এই বিষয়টিই নাকি ঘটেছিল প্রস্তর যুগে গড়ে ওঠা গ্রামে। প্রথম বাড়ির সঙ্গে ঠিক পিছনে সমান্তরাল ভাবে দ্বিতীয় বাড়ি তৈরি করতে গিয়ে মাঝখান স্থির করতে পারা যায়নি। সামান্য বাঁ দিক ঘেঁষে তৈরি হয় দ্বিতীয় বাড়ি। একই ঘটনা ঘটেছিল তৃতীয়, চতুর্থ এবং পরবর্তীকালে গড়ে ওঠা বাড়িগুলোতে। পরবর্তীকালে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই সমস্যায় আর পড়তে হয় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.