২০কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ, মহিসার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ


Odd বাংলা ডেস্ক: 
সোনু সুদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ‘মসিহা’র বিরুদ্ধে উঠল ২০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ। শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়কর দফতর জানিয়েছে ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা ও তাঁর সহকর্মীরা। গত তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা।

আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন। 

বুধবার মুম্বইয়ে সোনু সুদের দফতরে আয়কর অভিযান চালায় আয়কর দফতর, পরদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে আয়কর দফতরের।

আয়কর দফতর জানিয়েছে, যেই রোজগারের হিসেব সোনু সুদ লুকাতে চাইতেন, সেটা বেনামী সংস্থাদের থেকে ভুয়ো ঋণ নেওয়ার খাতে দেখানো হত।  তদন্তকারীরা ইতিমধ্যেই এই ধরণের ২০টি বেনামী লেনদেনের হদিশ পেয়েছেন, যাঁরা সেই ভুয়ো ঋণ দিয়েছেন তাঁরা জেরায় স্বীকার করে নিয়েছেন এই জালিয়াতির কথা। আরও জানিয়েছেন, তাঁরা নগদ টাকার বিনিময়ে চেক ইস্যু করেছেন। এইসব ভুয়ো ঋণ ব্যবহার করে সম্পত্তি কিনতে বিনিয়োগ পর্যন্ত করা হয়েছে, সেই প্রমাণও মিলেছে।
sonu-sood-and-associates-evaded-tax-of-over-rs-20-crore-says-income-tax-department

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.