করোনা আবহে খুলে গেল শবরীমালা মন্দিরের দরজা
ODD বাংলা ডেস্ক: শনিবার থেকে খুলে গেল কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দির। গতকাল সন্ধেয় থুলামের মালয়লম মাসে ৬ দিনের জন্য পুনরায় খোলা হয় মন্দির। মন্দিরের গর্ভগৃহের দরজা খোলেন প্রধান পুরোহিত ভিকে জয়রাজ পত্তি। রবিবার সকাল থেকে আগামী ২১ অক্টোবর রাত পর্যন্ত ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য কেরল। প্রতিদিন হাজার-হাজার মানুষ দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্ত হচ্ছেন। দেশের সিংহভাগ করোনা সক্রিয় রোগীই কেরলের বাসিন্দা। উল্লেখ্য, করোনার সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার পরে একাধিক ব্যবস্থা নিয়ে সাড়া ফেলে দিয়েছিল কেরল। সর্বপ্রথম এরাজ্যই করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
এই আবহে এবার খুলে যাচ্ছে শবরীমালার দরজা। তবে মন্দিরে ঢোকার ক্ষেত্রে করোনা বিধি-নিষেধ মেনে চলা আবশ্যক। মন্দিরে ঢোকার ৭২ ঘণ্টা আগে পুন্যার্থীর করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। মন্দিরে ঢুকতে চাওয়া পুন্যার্থীদের করোনা টিকার দুটি ডোজ থাকা আবশ্যক। করোনাকালে কোনওভাবেই মন্দিরে ভিড় করতে দেওয়া হবে না বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।





Post a Comment