তীর্থে গেলেই মিলবে নগদ ৫ হাজার, বড় ঘোষণা সরকারের

ODD বাংলা ডেস্ক: রাজ্যের আদিবাসী পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করল গুজরাট সরকার। রাম জন্মভূমি অযোধ্যায় তীর্থে গেলেই সরকার ৫ হাজার টাকা আর্থিক অনুদান দেবে।

রাজ্যের পর্যটন মন্ত্রী পুর্ণেশ মোদী শনিবার সরকারি ভাবে বিবৃতি জারি করে বলেন, আদিবাসীরা শবরীমালার বংশধর যিনি ১৪ বছর বনবাসের সময় রামের সান্নিধ্যে এসেছিলেন।আদিবাসী অধ্যুষিত দাঙ্গস জেলায় সুবীর গ্রামে শবরী ধামে একটি জন সমাবেশে মোদী ঘোষণা করেন, রাম জন্মভূমি, কৈলাস মানসরোবর যাত্রা, সিন্ধু দরশ্ন এবং শ্রাবণ তীর্থযাত্রায় যে আদিবাসীরা যাবেন তাঁদের জন্য সরকার অনুদান দেবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সেদিন দশেরা উদযাপনের সময় মন্ত্রী বলেছিলেন রাজ্য সরকার সাতপুরাতে পর্যটন সার্কিট গঠন করছে। দাঙ্গস থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত নর্মদা জেলায় এই পর্যটন সার্কিট গড়ে উঠবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.