প্রয়াত রামায়ণের রাবণ!
Odd বাংলা ডেস্ক: প্রয়াত অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয়ই তাঁকে জনপ্রিয় করে তুলেছিল দর্শকদের কাছে। মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর।জানা গিয়েছে, ৮২ বছরের এই অভিনেতা বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। বুধবার তাঁর শেষকৃত্য করা হবে।
রামায়ন ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন গুজরাতের এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। ১৯৯১ সালে সবরকণ্ঠ আসন থেকে লোকসভার সাংসদ হন। সে বার বিজেপি-র টিকিটে জিতেছিলেন তিনি।
প্রসঙ্গত, গতবছর অতিমারির আবহে টেলিভিশনে ফিরে এসেছিল রামায়ণ।সেইসময় আবারও শিরোনামে উঠে আসেন তিনি। রামায়ণের পুনঃসম্প্রচারে নস্টালজিক হয়ে পড়েন 'রাবণ' অরবিন্দ ত্রিবেদী।





Post a Comment