বানভাসি মেদিনীপুরের ঘাটাল এলাকা, সেখানে নৌকায় বসে রেডিও শুনলেন মানুষ

Odd বাংলা ডেস্ক: মহালয়ার ভোরে নৌকো ও ডিঙ্গিতে চড়ে রেডিও হাতে মহালয়া শুনতে ব্যস্ত ঘাটালের বানভাসি মানুষ। বন্যায় ভাসছে গোটা ঘাটাল, নেই বিদ্যুৎ। তবু আনন্দ থেকে বাদ পড়তে চাননা কেউই। পুজো কেমন কাটবে জানা নেই। তাই এটুকু নস্টালজিয়া আঁকড়েই আনন্দ খোঁজার চেষ্টা করছেন তাঁরা। তাই মহালয়ার ভোরে রেডিওতে মহালয়া শুনতে ব্যস্ত মানুষ। বন্যায় ভেসেছে সব কিছুই, নেই কেবল সংযোগ, টিভির কেবল লাইনও বন্ধ। মহালয়াও দেখার উপায় নেই। ভরসা করতে হচ্ছে সেই পুরনো রেডিওর ওপর। নৌকায় বসেই রেডিওর নব ঘুরিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চেনা কন্ঠে মহালয়া শুনছেন বানভাসি ঘাটালের লোকজন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.