শাহরুখ-পুত্রের জামিন খারিজ, জেলেই থাকতে হবে আরিয়ানকে!
ODD বাংলা ডেস্ক: জামিন পেলেন না আরিয়ান খান। আপাতত, জেলেই থাকতে হবে শাহরুখপুত্রকে। আরিয়ানের সঙ্গে আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ হয়ে গেল আজ।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবরও আদালতে খারিজ হয়েছিল আরিয়ানের জামিন। সেদিন দীর্ঘ সময় ধরে শুনানি চলার পর স্থগিত রাখা হয় আরিয়ানের জামিনের শুনানি। এক সপ্তাহ পরে আজ বুধবার আরিয়ান খানের জামিন নিয়ে আশাবাদী ছিল শাহরুখ খানের পরিবার। তবে আজও জামিন পেলেন না তারকাপুত্র।
এদিন আদালতে শুনানি চলার সময় এনসিবির তরফ থেকে আরিয়ান খানের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আনা হয়। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে আরিয়ান মাদক নিয়ে লম্বা চ্যাট করেছেন। আরিয়ানের বিরুদ্ধে এই চ্যাটকে হাতিয়ার বানাতে চাইছে এনসিবি।





Post a Comment