বাস্কেট বল নিয়ে হাতির সাহায্যে আকাশে উড়লেন যুবক

 


ODD বাংলা ডেস্ক: প্রাণীদের সঙ্গে মানুষের বিভিন্ন মজার মজার ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর মধ্যে হাতির সঙ্গে মানুষের বেশকিছু ভিডিও যথেষ্টই জনপ্রিয়। তবে কোনো মানুষকে ওড়ানোর জন্য হাতি সাহায্য করছে, এমনটা দেখেছেন কখনো? কি অবাক হয়েছে? অবাক হওয়ারই কথা। এমটাই দেখা যায় একটি ভিডিওতে।  

সেখানে দেখা যায়, একটি কাঠের এক পাশে হাতি এবং অন্য পাশে যুবক। হাতিটি এক পাশে পা রাখছে, আর সঙ্গে সঙ্গে কাঠের অন্যদিকে বল হাতে দাঁড়িয়ে থাকা যুবক উড়ে গিয়ে সেটিকে বাস্কেটে ঢুকিয়ে দিচ্ছে। এরপর আরো একজনকে একইভাবে কাঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। যদিও দ্বিতীয় বার কাঠে হাতি পা দেওয়া মাত্রই ভেঙে যায়।  


ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে অবাক প্রায় সবাই। কেউ কেউ তো নিজের চোখতেই কার্যত বিশ্বাস করতে পারছেন না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.