কেকেআর-এর হার! আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস
ODD বাংলা ডেস্ক: শুভমন গিল-ভেঙ্কটেশ আইয়ারের অর্ধশতরানও কাজে এল না। সিএসকে ১৯৩ রানের লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারল না মর্গ্যানরা। আরও একবার আইপিএল ট্রফি জিতে নিল ধোনির চেন্নাই সুপার কিংস। ডু প্লেসির দুর্ধর্ষ ইনিংস এবং কিংসদের আগুনে বোলিংয়ে নাস্তানাবুদ খেল নাইটরা। সবমিলিয়ে আরও একটা শিরোপা ধোনির মুকুটে।
১৯৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই কেকেআর ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। ওপেনিং জুটিতে ৯১ রান যোগও করে ফেলেন তাঁরা। ভেঙ্কটেশ মাত্র ৩২ বলে ৫০ রান করেন। মারেন পাঁচটি চার এবং তিনটি ছয়। অন্যদিকে, শুভমন গিল করেন ৪৩ বলে ৫১ রান। কিন্তু দুই ওপেনার বাদ দিয়ে কোনও নাইট ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কেকেআরের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান শিবম মাভির (২০)। ফলস্বরূপ চেন্নাইয়ের ১৯৩ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৬৫ রানেই থেমে যায় নাইটদের ইনিংস। ২৭ রানে হারেন মর্গ্যানরা।





Post a Comment