বেরসিক কুকুর, বিয়ের প্রস্তাবের ভিডিও চলাকালে করলো মলত্যাগ
ODD বাংলা ডেস্ক: বিয়ে কিংবা বিয়ের প্রস্তাব মানুষের জীবনের মধুরতম মুহূর্তগুলোর একটি। এমন রোমান্টিক মুহূর্তের স্মৃতি সারাজীবন ধরে রাখতে চান সবাই। তেমনই এক যুগল বিয়ের প্রস্তাবের বিশেষ মুহূর্তটি ভিডিও ধারণ করে রাখতে চেয়েছিলেন। সব ঠিকঠাকই ছিল।
তবে হুট করেই তাদের সেই ভিডিওর ফ্রেমে ঢুকে পরে একটি কুকুর। শুধু ঢুকেই থেমে থাকেনি, সেখানে মলত্যাগও করে। আর এই কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। আর এই ঘটনাটি ঘটেছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার ফোর্ট ম্যাকমারি শহরে।
৩৬ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, একজন হাঁটু গেড়ে বসে তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তার বান্ধবীও হ্যাঁ-সূচক জবাব দিয়ে তাকে জড়িয়ে ধরেছেন। কিছুটা দূর থেকে পুরো ঘটনাটি অপর একজন ভিডিও করছিলেন। ভিডিওর ঐ রোমান্টিক মুহূর্তের শুরুতেই ফ্রেমে ঢুকে যায় অস্ট্রেলিয়ান শেফার্ড জাতের একটি কুকুর।
ঐ যুবক যখন হাঁটু গেড়ে বসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, কুকুরটি তখন ভিডিওর ফ্রেমের ভেতরে ঢুকে মলত্যাগে ব্যস্ত। আর ঐ যুবকের বান্ধবী যখন তাকে জড়িয়ে ধরেছেন, আশপাশের সবাই খুশিতে হাততালি দিচ্ছেন, তখন কুকুরটির কাজ শেষ। এরপর কুকুরটি ফ্রেম থেকে হেলেদুলে বেরিয়ে যায়।
অনলাইনে সেই ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। অনেকে মজার মজার মন্তব্য করেন। একজন মজা করে লেখেন, কুকুরটিকে দেখে সবাই হাততালি দিচ্ছে কেন? আমি তো প্রতিদিন এ কাজ করি।





Post a Comment