বিশাল সাইজের ‘বাহুবলী ফুচকা’, দেখেই জিভে জল এসে যাবে

 


ODD বাংলা ডেস্ক: পানিপুরি, ফুচকা, বাতাসে বা গুপচুপ- যে নামই এই খাবারকে ডাকা হক না কেন, জিভে জল আনবেই সবার প্রিয় এই স্ট্রিট ফুড ৷ ফুচকা পছন্দ করেনা এমন মানুষ খুব কমই আছে। হাইজিনের কথা বিশেষ না ভেবেই রাস্তার ধারে স্টলের সামনে দাঁড়িয়ে টপাটপ ফুচকা মুখে পুরতে ভালোবাসেন আট থেকে আশি প্রত্যেকেই ৷

মহারাষ্ট্রের নাগপুরে সম্প্রতি এক বিশেষ ফুচকার ভিডিও ভাইরাল হয়েছে ৷ যার নাম ‘বাহুবলী ফুচকা’। নাম শুনেই বুঝতে পারছেন কিং সাইজ এই ফুচকা কতটা স্পেশাল হতে পারে ৷ এত বড় সাইজের ফুচকা, কেউ আগে কোথাও দেখেছেন কিনা সন্দেহ ৷ ফুচকার টাওয়ার বলা যেতে পারে এটাকে ৷


চাট লাভারদের জিভে জল এনে দেওয়া এই বিশাল ফুচকা পাওয়া যাচ্ছে নাগপুরের একটি  পানিপুরীর স্টলে ৷ এখন প্রশ্ন হল, বিশাল এই ফুচকায় কী কী রয়েছে ৷ এতে থাকছে জিরার জল, রসুনের জল, কমলালেবু বা আমের ফ্লেভারের জল এবং অবশ্যই তেঁতুলের জল। এরপর ফুচকার উপরে একটি আলুর পুর দেওয়া অংশ ৷ তার উপর সিদ্ধ মটর বা বেবিকর্ন, চাটনি এবং দই দিয়ে সার্ভ করা হয় এটি ৷ 


একটি ফুচকায় এত কিছু ভাবা যায়। একটি খেলেই যথেষ্ট ৷ বড়জোর দুইটি খেলেই পেট ভালোভাবে ভরে যাবে আপনার৷ এক ইউটিউবারের বানানো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন দারুণভাবে ভাইরাল ৷ প্রত্যেকের একটাই কথা, কবে খাওয়া যায় এই বাহুবলী ফুচকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.