যে ফেসপ্যাক ব্যবহারে আপনি পাবেন আনুশকার মতো ঝলমলে ত্বক
ODD বাংলা ডেস্ক: সুন্দর ত্বকের যত্নে কত কিনা করেন নারীরা। বিভিন্ন প্রসাধনী ব্যবহার ছাড়াও নিয়মিত পার্লারে যেয়ে ফেসিয়াল করান। তারপরও প্রত্যাশিত ফলাফল পাওয়া সম্ভব হয় না। কিন্তু আপনি বাড়িতে বসে পার্লার কিংবা নামীদামী প্রসাধনী ছাড়াই উজ্জ্বল, ঝলমলে ত্বক পেতে পারেন।
আর এর জন্য আপনি বেছে নিতে পারেন আপনার পচ্ছন্দের তারকার ফেসপ্যাক। জেনে অবাক হবেন যে, বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আনুশকা শর্মা তার ম্যাজিক ফেসপ্যাক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। মা হওয়ার পরেও সৌন্দর্যে সামান্যতম ভাটা পড়েনি আনুশকার। নিজের রূপ-যৌবনকে ধরে রেখেছেন আগের মতোই। আর তার এই লাবণ্যময়ী চেহারার পেছনে রয়েছে জাদুকরী এক ফেসপ্যাক। সুন্দর ত্বকের জন্য প্রতিদিনই এই ফেসপ্যাক ব্যবহার করেন আনুশকা।
চলুন এবার জেনে নেয়া যাক আনুশকার জাদুকরী ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে-
প্রথমে কয়েকটি নিমপাতা বেটে নিন অথবা দুই টেবিল চামচের মতো নিমের গুঁড়া নিন। এরপর অল্প টক দই নিন। একবার ব্যবহারের জন্য এক চা চামচই যথেষ্ট। এবার এর সঙ্গে এক চামচ গোলাপ জল নিন। সর্বশেষে এতে যোগ করুন দুধ। এবার সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে মুখে ব্যবহার করুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
এছাড়া ত্বকের যত্নে ডিটক্সিফাইংয়ের ওপর গুরুত্ব দেন আনুশকা। প্রতিদিন পর্যাপ্ত জল খেতে হবে, সেই সঙ্গে বাইরের খাবার, প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে।





Post a Comment