জবা ফুলের চা পানের যত সুফল

 


ODD বাংলা ডেস্ক: শরীর ও মন চাঙা করতে অনেকেই চা পান করেন। তবে অনেকেই হয়তো জানেন না যে, ভেষজ চা পানের রয়েছে অনেক উপকারিতা। এর মধ্যে জবা ফুলের চা অন্যতম। বহুকাল আগ থেকেই আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা জবা ফুলের স্বাস্থ্য উপকারের কথা বলে আসছেন। আধুনিক গবেষণাতেও দেখা গেছে রক্তজবার এক্সট্রাক্ট নিয়মিত পান করলে কমবে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড। রক্তচাপ কমাতেও এটি কার্যকর।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জবা ফুলের চা খেলে বাড়বে ত্বকের উজ্জ্বলতা। কারণ এতে আছে ওমেগা-৩ ও আলফা হাইড্রোক্সি অ্যাসিড। কিন্তু কীভাবে বানাবেন জবার চা? চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-


যা যা লাগবে

৩-৪টি লাল বা গোলাপি রঙের জবা ফুল, একটি ছোট আকারের লেবু, ১ টেবিল চামচ মধু, ২ কাপ জল।

যেভাবে বানাবেন

জবা ফুল পরিষ্কার করে জলে সিদ্ধ করুন। জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। এরপর জলে মধু ও লেবুর রস যোগ করলেই তৈরি হয়ে যাবে জবা ফুলের চা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.