বেসনের ফেসপ্যাক ব্যবহারের পাঁচটি দূর্দান্ত উপায়
ODD বাংলা ডেস্ক: রূপচর্চায় বেসন ব্যবহারের বিষয়টি কারো কাছেই অজানা নয়। সেই আদিকাল থেকেই রূপচর্চায় প্রাকৃতিক জিনিসের ব্যবহার হয়ে আসছে। তার মধ্যে বেসন অন্যতম। বেসন স্কিনকেয়ারের জন্য সর্বাধিক বহুমুখী উপাদান।
এটি ত্বককে বয়সের সঙ্গে লড়াই করতে ও ট্যানিং অপসারণ করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের প্রাকৃতিক আভা ধরে রাখে। চলুন তবে জেনে নেয়া যাক বেসনের তৈরি ফেসপ্যাক ব্যবহারের পাঁচটি দূর্দান্ত উপায়-
তৈলাক্ত ত্বক
তৈলাক্ত ত্বকের জন্য বেসন এবং গোলাপজলের মিশ্রণে তৈরি ফেসমাস্ক ব্যবহার করতে পারেন। এই প্যাকটি আপনার ত্বকের তেলের ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করবে।
গ্লোয়িং ত্বক
ত্বকে তারুণ্যের আভা ফিরিয়ে আনতে বেসনের ফেসপ্যাক ব্যবহার করুন। ফেস মাস্ক তৈরি করতে দুই চা চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস এবং এক চা চামচ দুধের ক্রিম মিশিয়ে নিন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য এই ফেস প্যাকটি ব্যবহার করুন।
ময়শ্চারাইজিং
রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য বেসন যোগে একটি পুষ্টিকর ফেস প্যাক তৈরি করতে পারেন। একটি পাকা কলা ও এক চা চামচ মধু বেসনের সঙ্গে মিশিয়ে নিন। কোমল ত্বক পেতে ফেসপ্যাকটি ১০ থেকে ১৫ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রাখুন।
ব্রণের সমস্যায়
এই ফেসপ্যাকটি তৈরি করতে এক চা চামচ বেসন ও আধা চা চামচ হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ঠের জন্য পরিচিত। হলুদ ব্রণকে প্রশমিত করতে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটিরিয়াকে ধ্বংস করতে সহায়তা করে।
ডি-ট্যানিং
ত্বকের ট্যানিং অপসারণ করতে বেসন, পেঁপের রস এবং কয়েক ফোঁটা কমলার রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। এই ফেস প্যাকটি আপনার ত্বকের উজ্বলতা ফিরিয়ে আনবে। আরো ভালো ফলাফলের জন্য নিয়মিত এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন।





Post a Comment