আজ ১৫ ই অক্টোবর শুক্রবার, আজকের রাশিফল

 


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী। জন্ম সময়কে হিসাব করে নির্ধারন করা হয় গ্রহের অবস্থান। আর সেই অবস্থান অনুযায়ী হয় রাশিফল নির্ধারন। গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে পরিবর্তন হয় আমাদের ভাগ্য। এই বিশ্বের সকল মানুষের রাশি আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নিন রাশি অনুযায়ী আজ আপনার দিনটি কেমন যাবে।


মেষ রাশি – দিনটি ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীরা কোনো বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। ব্যবসায়ীক কাজে দূর যাত্রার যোগ প্রবল। বৈদেশিক ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন। বেকার যুবকদের ভাগ্যান্বেষনে মধ্যপ্রাচ্যে যাওয়ার ক্ষেত্রে অনাকাঙ্খীত ঝামেলা পোহাতে হবে।


বৃষ রাশি – দিনটি মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কোন আত্মীয় ও বন্ধুর অসুস্থতার সংবাদ পেতে পারেন। চিকিৎসক বা ঔষধ বিক্রেতারা কোনো প্রকার আইনগত জটিলতায় ভুগতে পারেন। শেয়ারে বিনিয়োগে লোকশান পুশিয়ে উঠতে পারবেন।


মিথুন রাশি – দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা ক্ষেত্রে অংশিদারের সাথে ঝামেলা দেখা দেবে। যৌথ ব্যবসায় কোনো পরিবর্তন করতে পারেন। নব দম্পতিদের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। দুপর থেকে সময় আরোও খারাপ হতে পারে। রাস্তাঘাটে প্রশাসনের দ্বারা হয়রাণির আশঙ্কা।


কর্কট রাশি – দিনটি মিশ্র। কর্মস্থলে দায়িত্ব পরিবর্তন বা পদাবনতি হতে পারে। সহকর্মী ও অধীনস্ত কর্মচারীর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। দুপর থেকে সময় ভালো হয়ে উঠবে। ব্যবসায় রোজগার বৃদ্ধি পাবে। দাম্পত্য ক্ষেত্রে প্রেম ও রোমান্স বৃদ্ধির যোগ প্রবল।


সিংহ রাশি – দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। আর্থিক অবস্থা কিছুটা দূর্বল হতে পারে। কোনো শ্যালক শ্যালিকার সাথে অকারনে মনমালিন্য হবার আশঙ্কা। সাংগঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ডেকরেটর ব্যবসায় ভালো রোজগার হতে পারে।


কন্যা রাশি – দিনটি ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন। আজ আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সাথে কোন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায় কিছু অর্থ লাভ হতে পারে।


তুলা রাশি – আজ ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তি দেখা দেবে। উচ্চ শিক্ষায় বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু সাফল্য আশা করতে পারেন। ধর্মীয় কাজে দূর যাত্রার সুযোগ আসবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আমদানী রপ্তাণী ব্যবসায় কাস্টমস সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন।


বৃশ্চিক রাশি – দিনটি সতর্কতার। আজ কোনো বড় ধরনের সমস্যায় জড়িয়ে যেতে পারেন। শেয়ার ব্যবসায়ীরা একটু সতর্ক থাকুন। পাওনাদারের টাকার তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে আইনগত জটিলতার উদ্ভব হতে পারে। চিকিৎসক ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় ভালো আয় করতে পারবেন।


ধনু রাশি – দিনটি ভালো যাবে না। সিজেনাল অসুখে ভোগান্তির যোগ। কোনো সহকর্মীর উপকার করতে গিয়ে নিজেই ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। কাজের লোকের উপর বেশি নির্ভর করা ঠিক হবে না।


মকর রাশি – দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে। রোমান্টিক বিষয় নিয়ে কিছুটা উদ্বেগে ভুগতে হবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের সময় ভালো, আয় রোজগার বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন।


কুম্ভ রাশি – দিনটি ঝামেলাপূর্ণ। গোপন শত্রুতার সম্মূখীন হতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুর সাথে অহেতুক বিবাদে জড়িয়ে পরার আশঙ্কা। অনৈতিক কাজের জন্য ঝামেলায় পড়তে পারেন। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।


মীন রাশি – দিনটি শুভাশুভ মিশ্র। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। কোনো বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা। শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। প্রেমিকার কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.