আজ জন্মদিন বাংলার প্রথিতযশা অভিনেতা ভিক্টর ব্যানার্জীর

Odd বাংলা ডেস্ক: ভিক্টর ব্যানার্জী ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিভাশালী অভিনেতা যিনি পরবর্তীকালে বাংলা ছবির গন্ডী ছাড়িয়ে হিন্দি এবং বিদেশী ছবির জগতে নিজের সুস্পষ্ট ছাপ রেখেছেন।

ছোটবেলা

১৫ই অক্টোবর, ১৯৪৬ সালে মালদার চাঁচলে এক জমিদার পরিবারে তার জন্ম। শিলং-এর সেন্ট এডমান্ড স্কুলে পড়াশোনা করে তিনি পরবর্তীকালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরাজী সাহিত্যে গ্রাজুয়েশান সমাপ্ত করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে  পোস্ট গ্রাজুয়েট হন। পরে ডাবলিনের ট্রিনিটি কলেজে স্কলারশিপ পান। 

চলচ্চিত্র জীবন

মূলত বাংলা বানিজ্যিক ঘরানার ছবি দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। পাশাপাশি তিনি সত্যজিত রায়ের শতরঞ্জ কি খিলাড়ি, ঘরে বাইরে এবং পিকুতেও অভিনয় করেন।

বাংলা ছবির সাথে সাথে তিনি হিন্দি ছবিতেও অভিনয় চালিয়ে গেছেন সেই প্রথম থেকেই। শ্যাম বেনেগালের কলিযুগ ছবিতে তার অভিনয় আজও সমাদৃত। বাংলা সিনেমায় আগুন, দেবতা, লাঠি ইত্যাদি ছবিতে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন। মূলত অ্যাকশান ধর্মী চরিত্রে তার নির্বাচন বেশী হয়েছিল সেই সময়।

ধীরে ধীরে বাংলা ছবির সীমানা ছাড়িয়ে তিনি ক্রমশ হিন্দি ছবির জগতে নিজের প্রভাব বিস্তার করেন এবং ভুত, জগার্স পার্ক, হোম ডেলিভারি, আপনে, সরকার রাজ, গুন্ডে, ফেভার ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।

বাংলা হিন্দি ছাড়াও তিনি বহু বিদেশী ছবিতে অভিনয় করেছেন। খুব শীঘ্র তিনি একটি আর্জেন্তিনো ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.