বলিউড থেকে উধাও হয়ে যাওয়া এই অভিনেত্রীকে দেখা গেলো রাস্তার ধারে আইসক্রিম খেতে
ODD বাংলা ডেস্ক: বলিউড এমন একটি জায়গা যেখানে যত তাড়াতাড়ি মানুষরা আপন করে নিতে পারে, তত তাড়াতাড়ি ভুলেও যায়। নিজের জায়গা ধরে রাখাটা খুব মুশকিল এখানে। তাই অনেক তারকা ধুমকেতুর মতো এসেই হারিয়ে যায়। তাদের মধ্যে কিছু তারকাদের জীবন খুব ভয়াবহ হয়ে যায়। অনেক তারকারা তো শেষ জীবনে অর্থকষ্টেও দিন কাটিয়েছেন।
এরকমই একজন বিখ্যাত নায়িকা ছিলেন মল্লিকা শেরাওত। শুধু অভিনেত্রী বললে ভুল হবে তিনি একজন মডেলও বটে। শুধু হিন্দি না তামিল, কন্নড়, ইংরাজি, চীন ভাষাতেও অভিনয় করেছেন তিনি।
প্রথম থেকেই বোল্ড নায়িকা হিসেবে পরিচিত তিনি। খোয়াইশ (২০০৩) ও মার্ডার (২০০৪) চলচ্চিত্রে খুব খোলামেলা ভাবে পর্দার সামনে উপস্তিত হয়েছিলেন তিনি। এই কারণে জনসাধারণের কাছে তিনি বিশেষভাবে পরিচিত।
২০০৪ এর পর তাকে দেখতে পাওয়া যায় আপ কা সুরুর, দ্যা রিয়েল লভ স্টোরির মতো সিনেমাতে। তিনি একমাত্র অভিনেত্রী যিনি হিসস ও পলিটিক্স অফ লাভের মতো হলিউড সিনেমা ও করেছেন।
২০০৬ সালে পেয়ার কা সাইড এফেক্ট নামে একটি কমেডি সিনেমাতে অভিনয় করে সাফল্যের চুড়াতে পৌঁছয়ে গিয়েছিলেন তিনি। এই সিনেমাগুলো এখনও মানুষ তখনকার মতই পছন্দ করেন। কিন্তু ঐ নিজের নাম ধরে রাখাটা যে খুব মুশকিলের ব্যাপার।
তাকে আর বর পর্দায় দেখতে পাওয়া যায় না, ফ্যানেরা তাকে খুব মিস করে এখনও। সিনেমা জগত থেকে দূরে থাকলেও নিয়মিত সোশ্যাল মিডিয়াতে ফ্যানেদের সাথে যোগাযোগ রাখেন তিনি। তিনি এক সময় প্যারিসে বয়ফ্রেন্ডের সাথে বিলাশবহুল ফ্ল্যাটে থাকতেন।
কিছুদিন আগেই তাকে দেখতে পাওয়া গেছে রাস্তার ধারে আইস্ক্রিম খেতে। ঠিক কি ঘটেছে তার সাথে? কেনই বা তিনি রাস্তার ধারে এইসব করছেন তা সবার কাছে অজানা।





Post a Comment