রক্তস্বল্পতা দূর করতে যেসব খাবার খাবেন

 


ODD বাংলা ডেস্ক: নারীদের মধ্যে রক্তস্বল্পতার সমস্যা প্রকট। রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে সেটাই রক্তাল্পতা। পুরুষেরাও কম বেশি এ সমস্যায় আক্রান্ত হয়। শরীরে আয়রনের অভাব থেকেই এ সমস্যা বাড়তে থাকে। এজন্য রক্তস্বলপ্তার সমস্যা দূর করতে শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখা জরুরি। আর  এজন্য দরকার পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার।


ক্লান্তি বা দুর্বলতা হল রক্তাল্পতার প্রাথমিক লক্ষণ। এছাড়া শ্বাস প্রশ্বাসের স্বল্পতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, গায়ের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া, বুকে ব্যথাও রক্তাল্পতার উপসর্গ। এসব কোন লক্ষণ দেখা দিলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে দেখা উচিত। স্বাভাবিকের চেয়ে কম হলে তখন খাবার দাবারের তালিকায় পরিবর্তন আনতে হবে।


মাছ, মাংস, পালং শাক, বিট, মটরের মতো আয়রন সমৃদ্ধ খাবার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। 


বিটের জুস:

 যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, চিকিৎসকরা প্রায়ই তাদের বিটের রস পান করার পরামর্শ দেন। এতে রয়েছে ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন, বেটাইন এবং ভিটামিন সি-সহ বিভিন্ন পুষ্টি উপাদান। বিটরুটের জুস পান করলে হলে লিভার থেকে বিষাক্ত পদার্থগুলি বের হয়ে যায়।


তৈরির পদ্ধতি-বিটরুট  এর রস তৈরি করতে ২টি মাঝারি বিট, ১টি শসা এবং ১ইঞ্চি আদা পাতলা টুকরো করে কেটে নিন। প্রথমে লেবুর হলুদ খোসা কেটে নিন। টুকরো টুকরো করে কেটে রেখে দিন। লেবুর বীজগুলো ফেলে দিন। এবার এটিকে জুসারে রেখে ফিল্টার করে পান করুন।


পালং ও পুদিনার রস:

রক্তস্বল্পতার জন্য শাক সবচেয়ে ভালো প্রতিকার। এতে আয়রনের পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড-এর মত পুষ্টি রয়েছে। আধা কাপ পালং শাকে প্রায় ৩৫ শতাংশ আয়রন এবং ৩৩ শতাংশ ফলিক অ্যাসিড রয়েছে। এ ছাড়া আপনি এক গ্লাস পালং শাক এর রসে দুই চামচ মধু মিশিয়ে প্রতিদিন একবার পান করতে পারেন।


তৈরির পদ্ধতি- ১ কাপ সুক্ষ্ম করে কাটা পুদিনা এবং আধ কাপ জল ২ কাপ মোটা করে কাটা পালং শাক কেটে রেখে দিন। এর পর দুটো একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ভালো করে মিশে গেলে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে চাইলে এতে ১ টেবিল চামচ লেবুর রস এবং ১চা চামচ জিরে গুঁড়া যোগ করতে পারেন। আপনি চাইলে এতে বরফ কিউবও যোগ করতে পারেন।


ডালিমের রস:

রক্তস্বল্পতা দূর করার জন্য ডালিম বা বেদানর রস অন্যতম উপাদান। এক কাপ ডালিমের রসে এক চামচের চার ভাগের এক ভাগ  দারুচিনি গুঁড়ো এবং দুই চা চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন ব্রেকফাস্টে সঙ্গে এই মিশ্রণটি গ্রহণ করুন। আরেকটি বিকল্প হল এক গ্লাস গরম দুধে দু'চামচ শুকনো ডালিমের বীজের গুঁড়ো মিশিয়ে দিনে একবার বা দু'বার পান করলেও উপকার মিলবে।


মিক্সড ভেজিটেবল জুস:

ভেজিটেবল মিক্স স্যুপ হল বিভিন্ন রকমের সবজির মিশ্রণ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, ভিটামিন সি এবং ফাইবার পাওয়া যায়। আয়রন সমৃদ্ধ এই রস পান করতে খুবই সুস্বাদু।


কেমন করে তৈরি করবেন?

১ কাপ কলা, ১ কাপ কাটা লাউ, ১/৪ কাপ আমলা এবং এক টেবিল চামচ মধু, দু'কাপ ঠান্ডা জল মিশিয়ে মিক্সারে ব্লেন্ড করুন। সম্পূর্ণ ব্লেন্ড হয়ে গেলে এটি ছেঁকে নিয়ে পরিবেশন করুন।


এছাড়া রেড মিট,ডিম,মাংসের কলিজা হিমোগ্লোবিনের ভালো উৎস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.