২৪ ক্যারেট সোনার তৈরি মোমো, দাম ১২৯৯ টাকা !

ODD বাংলা ডেস্ক: কাটলেট কিংবা মোগলাই ভাজাপুরী খেতে সবাই ভালোবাসে। দেশের মানুষ খাবারে যে নতুনত্ব পছন্দ করেন তাতে কোনো সন্দেহ নেই। খাবারে টুইস্ট দেওয়া ভোজন রসিক ভারতীয়দের দীর্ঘদিনের প্রথা। প্রতিবেশী দেশ নেপালের জনপ্রিয় খাবার হল মোমো। এখন সেই মোমোকেই এখন নতুন আঙ্গিকে তৈরি চেষ্টা করা হচ্ছে। চকোলেট মোমো থেকে চটপটা মশলাদার মোমো সবকিছুই তৈরি হচ্ছে এখন। এবার সেই তালিকায় যুক্ত হলো সোনায় মোড়া মোমো।

ইনস্টাগ্রামে একজন ফুড ব্লগার একটি ভিডিও শেয়ার করেছেন। যা এরই মধ্যে খুব ভাইরাল হয়েছে। এই মোমো ২ কিলোগ্রাম ওজনের। 'বাহুবলী মোমো' হিসেবে বিখ্যাত এই মোমোটি। এতে রয়েছে কিছু ইউনিক মশলার সংমিশ্রণ। মশলাগুলোর মধ্যে একটি হলো ২৪ ক্যারেটের সোনা। বিশাল এই মোমো খেতে চাইলে অবশ্য বেশি খরচ করতে হবে না। দাম মাত্র ১২৯৯ টাকা।

ফুড ব্লগার দিশা এই বিশাল আয়তনের মোমোর ভিডিওটি শেয়ার করেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'ভারতে প্রথম এই বিশাল মোমোর ওজন ২ কেজি। এটি দারুণ সুস্বাদু সবজি, মোজারেলা পনির এবং ২৪ ক্যারেট সোনা দিয়ে ঠাসা। 'দিশা 'বাহুবলী গোল্ড মোমো'-এর রেসিপিটিও শেয়ার করেছেন। 

এটি মূলত তিনটি সস দিয়ে পরিবেশিত হয়। একটি মায়ো ডিপ, কমলা চাটনি আর পুদিনা মোজিতো থাকে। এই মোমোটি ৬ থেকে ৮ জনের জন্য পর্যাপ্ত ভাবে পরিবেশন সম্ভব। ভিডিওটি ১০ ​​লাখেরও বেশি ভিউ হয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.