যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকো সীমান্ত ফের চালু হচ্ছে
ODD বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধ হওয়া কানাডা ও মেক্সিকো সীমান্ত ফের চালু হচ্ছে। কানাডা ও মেক্সিকোর যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন, তারা নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রয়োজনে ও অপ্রয়োজনে প্রবেশ করতে পারবেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, সড়কপথ ও নৌপথে যেকোনো কারণেই ভ্রমণ করা যাবে। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে টিকা দেওয়ার প্রমাণপত্র দেখিয়ে মানুষ সীমানা পার হতে পারবে।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম করোনা মহামারির শুরুর দিকে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নভেম্বরে এই নিষেধাজ্ঞা পুরোপুরি শিথিল করা হবে।




Post a Comment