দর্শকশূন্য বেলুরমঠে মহাসমারোহে পালিত হল কুমারীপুজো, এবারের কুমারীর পরিচয় জানেন
Odd বাংলা ডেস্ক: আজ মহাষ্টমী। ১২০ বছরের প্রথা মেনে এবারেও বেলুড়মঠে অষ্টমীর সকালে মহাসমারোহে আয়োজিত হচ্ছে কুমারী পুজো। যদিও নেই ভক্তদের সেই চেনা উচ্ছ্বাস।কারণ মঠ কর্তৃপক্ষ চায় না কোভিড বিধি ভেঙে ভিড় হোক পুজোপ্রাঙ্গনে। তবে ভক্তদের জন্য লাইভে অনুষ্ঠান দেখার বন্দোবস্ত করা হয়েছে।
নাবালিকাকে চিন্ময়ীরূপে আরাধনা, বেলুড়মঠের প্রাচীন রীতি। ১৯০১ সালে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ প্রথম এই পুজো করেন। কিন্তু গত বছর কুমারী ও পূজারীর মাস্ক না থাকায় প্রশ্ন উঠেছিল। এবার মঠের তরফে সতর্কতায় এতটুকুও ফাঁক রাখা হচ্ছে না।
এবারের কুমারী সরণ্যা চক্রবর্তী। তার বয়েস মাত্র ৬, দক্ষিণ কলকাতার বাসিন্দা সরণ্যাকে কোভিড বিধি মেনে মাস্ক পরিয়েই মণ্ডপ প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে। এবারের কুমারী ঊমা নামে পূজিত হচ্ছেন।
মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পুজোর জায়গায় ২০-২৫ জন সন্ন্যাসীর বেশি কেউ থাকবেন না। কুমারীর সঙ্গে আসা পরিবারবর্গের, পুজোর কাজে যুক্ত সন্ন্যাসীদের আরটিপিসিআর টেস্টও করানো হয়েছে। পুজোর প্রস্তুতির সময় দেখে নেওয়া হয়েছে শিশুটির অন্যান্য বয়সানুগ টিকা নেওয়া হয়েছে কিনা।





Post a Comment