পেঁয়াজ ও টমেটোর দাম নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের উদ্যোগ

Odd বাংলা ডেস্ক: পেঁয়াজ, টম্যাটো এবং আলুর দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেড়ে চলেছে ৷ আর এই জিনিসগুলিরই চাহিদা গোটা দেশে সবসময়েই অনেক বেশি ৷ যার জন্য এগুলির দাম বাড়ায় সাধারণ মানুষ এখন ভালোমতোই অস্বস্তিতে ৷ সবজির দাম বাড়ায়, সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের পক্ষ থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাফার স্টক জারি করা হয়েছে ৷ এর পাশাপাশি Consumer Affair Ministry-র পক্ষ থেকে বলা হয়েছে, আলু এবং টম্যাটোর দাম কমানোর চেষ্টাও চলছে ৷

চলতি বছরের অগাস্ট মাস থেকেই ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বাজারে পেঁয়াজের স্টক নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ এর ফলে শুধু পেঁয়াজের দাম কমার ক্ষেত্রেই সাহায্য করবে না ৷ পাশাপাশি  স্টকের  ন্যূনতম ক্ষতিও সুনিশ্চিত হবে ৷ এরই ফলে ১৪ অক্টোবর মহানগরগুলিতে পেঁয়াজের দাম ৪২ টাকা থেকে ৫৭ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ গোটা দেশে (All India Average Price) পেঁয়াজের গড় দাম ছিল ৩৭.০৬ টাকা প্রতি কেজি ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.