মহানগর থেকে ট্রাম-পথ তুলে দেওয়ার প্রস্তাব দিল কলকাতা পুলিশ!

ODD বাংলা ডেস্ক: যানজট নিয়ন্ত্রণে রাখতে শ্যামবাজার পাঁচ মাথার মোড় ও শিয়ালদহ ফ্লাইওভার সহ কলকাতার ২৪টি এলাকা থেকে পরিবেশ বান্ধব ট্রামকে চিরদিনের জন্য বিদায় দিতে চাইছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম অবশ্য পুলিশের এই প্রস্তাব মানতে নারাজ। তাঁদের দাবি ,এই সব এলাকায় সাময়িকভাবে ট্রাম বন্ধ রাখার অন্যতম কারণ বেলগাছিয়া ব্রিজ ও শিয়ালদহ ফ্লাইওভার মেরামতি। যা সম্পূর্ণ হলেই নিগম এখানকার ট্রাম ট্র্যাক সংস্কারের কাজে হাত দিয়ে পরিবেশ বান্ধব ট্রামকে চালু করতে চায় এই পথগুলিতে।

কলকাতা পুলিশের প্রস্তাব, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ট্রাম লাইন তুলে দিয়ে পার্কিং স্পেস তৈরি করে, তার দায়িত্ব কলকাতা পুরসভাকে দেওয়া যেতে পারে। কারণ এই সংযোগ স্থলকে কেন্দ্র করে উল্টোডাঙ্গা রোড ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায় রোডের মধ্যে ৩০০ মিটার জায়গা মিলবে। যেখানে ট্রাম লাইন রয়েছে। কিন্তু ট্রাম চলে না।রাস্তাটি পার্কিংয়ের জন্য কাজে লাগানো যেতে পারে। 

পরিবহণ নিগম অবশ্য এই যুক্তি মানতে নারাজ। এই রুটটিতে ট্রাম চলাচল বন্ধ রাখতে হয়েছে বেলগাছিয়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা চলছে। টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। আগামী বছরের মধ্যে এই ব্রিজ চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তার ফলে বেলগাছিয়া ব্রিজ থেকে পরিবহণের চাপ কমবে। তখনই সেখানে আগের মতো ট্রাম চলাচল শুরু করা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.