এই প্রথম নতুন ভুমিকায়, পুজোর অ্যালবামের জন্য গান গাইবেন মুখ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: নিজের শিল্পী সত্ত্বাকে নতুন রূপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।গতবার পুজোর অ্যালবামের জন্য গানের দু’কলি শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার পুজোর অ্যালবামে একটি গোটা গান গেয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর এমনটাই। এবারের পুজোয় সকলকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, এই অ্যালবামের মূল থিম ‘নারীশক্তি’। সূত্রের খবর, গানের কথায় উঠে এসেছে সেই নারীশক্তির জয়গানই।

মহালয়া অর্থাৎ বুধবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। যার আটটি গানই মুখ্যমন্ত্রীর লেখা। প্রতিবারই এই গানগুলি তিনিই লেখেন। সুরও দেন। এবারও তেমনটাই হতে চলেছে।তবে সূত্রের খবর, প্রকাশিত হতে চলা এই ‘জননী’ অ্যালবামের একটি গান শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়। তবে সেটি কোন গান, তা এখনও স্পষ্ট নয়। বিকেলে অ্যালবাম প্রকাশিত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

৩০ সেপ্টেম্বর ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগের রাতে শিল্পী ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন শিল্পী নচিকেতাও। ঘরোয়া আড্ডায় খোশমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্দরের খবর, সেদিন অনেক রাত পর্যন্ত গানের রেওয়াজ সারেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা মতো গান নিয়ে আলোচনা এবং সুর বাঁধার কাজ হয় বলে খবর।এবার সেই গানই মহালয়ার সন্ধেবেলায় প্রকাশ্যে আসতে চলেছে বলে সূত্রের খবর।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.