দাম্পত্য জীবনে পরকীয়া সম্পর্ক মহিলারাই বেশি উপভোগ করেন, এমনই দাবি নতুন সমীক্ষার

 


ODD বাংলা ডেস্ক: পরকীয়া সম্পর্ক নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। কারণ আজকাল পুরুষরা বাড়ির বউ ছেরে অন্য মহিলার সাথে সম্পর্ক গড়তে বেশি পছন্দ করে। কিন্তু অনেকে আবার এই পরকীয়া শুনলেই বিরক্ত হন। আবার কেউ কেউ এই পরকীয়া ব্যাপারটাকে খুব ভালোভাবে উপভোগ করেন। তবে সাধারন প্রেমের সম্পর্কের থেকে পরকীয়ার ব্যাপারটা বেশী মশলা মাখানো।


সমীক্ষায় জানা গেছে যে পরকীয়ার সম্পর্ক পুরুষদের চেয়ে মহিলারা বেশী উপভোগ করেন। আমাদের সমাজ পরকীয়া মানেই সবসময় পুরুষদের দোষ দেয়। কিন্তু বর্তমান সমাজে পুরুষদের থেকে মহিলারাই বেশী খুশি হন এই পরকীয়ার সম্পর্কে।


‘অ্যাশলে ম্যাডিসন’- এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জানা যায়, যে সব মহিলারা বিবাহিত জীবনে সুখী নয়, যারা তাদের স্বামীর সুখ পায় না, সংসারে অশান্তি আর ঝামেলা লেগেই থাকে, সেই সব মহিলারাই এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে।


কানাডার একটি অনলাইন ডেটিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপ এই সমীক্ষা চালিয়েছিল, যেটি বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে করা হয়েছিল। এরই ফলাফল স্বরূপ জানা গেছে পরকীয়া সম্পর্ক পুরুষদের থেকে মহিলারা বেশি উপভোগ করেন।


পরকীয়ায় জড়িত এই মহিলারা প্রত্যেকেই নিজেদের পছন্দ অপছন্দ সোজা-সাপটা তাদের পরকীয়া সম্পর্কের সঙ্গীকে জানিয়ে দেন আগেই। এই সব সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ মহিলারাই ব্যক্তি স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।


অধ্যাপক ওয়াকারের মতে, নিজেদের জীবনের সুপ্ত বাসনা, কামনার উদ্বেগ মেটানোর জন্য বেশিরভাগ মহিলাই জড়িয়ে পরেন এই পরকীয়ায়। এক কথায় বলতে গেলে বিবাহিত জীবনের হতাশা থেকেই এই সম্পর্কে জড়িয়ে পরেন।


দীর্ঘদিন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে ‘ফৌজদারি অপরাধ’ বলে গণ্য করা হত। তবে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট পরকীয়ার ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির সেই আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। তাই পরকীয়া বর্তমানে কোনো অপরাধ নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.