পছন্দের খাবার থেকেই জেনে নিন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য


 

ODD বাংলা ডেস্ক: প্রত্যেকটি মানুষের চরিত্র ভিন্ন, স্বভাবও আলাদা। অনেক সময় মানুষের কথা বার্তায় বোঝা যায় সে কেমন। আবার কিছু কিছু সময় মানুষকে দেখলে বা তার সাথে কথা বললেও বোঝা যায় না সে কেমন। একটা মানুষ কেমন তা কি করে বুঝবেন। কোনো ব্যাক্তির জন্ম মাস, কাল বা জন্ম সময়ের উপর নির্ভর করে সেই মানুষটি কেমন তা অনেকটা বোঝা সম্ভব।


ঠিক একই রকম ভাবে রাশিফলের উপর নির্ভর করে সেই মানুষটি কেমন তা জানা যায়। জ্যোতিষ শাস্ত্র মতে কারুর চারিত্রিক বিশিষ্ট জানা যায় তার পছন্দের খাবার অনুযায়ীও। আমরা সবাই মানুষ, সবার পছন্দ আলাদা। খাদ্যাভাসে আমাদের সবারই বিস্তর মিল রয়েছে।


কেউ বিরিয়ানি খেতে ভালবাসে তো কেউ চাইনিস ফুড ভালবাসে। আবার কোনো মানুষ নিরামিশ খেতে পছন্দ করে, কেউ আবার তেল মশলা ছাড়া সেদ্ধ খাবার খেতে পছন্দ করে। কেউ মাছ মাংস বেশি পছন্দ করে। রাশি অনুযায়ীও প্রত্যেকের খাবার পছন্দ আলাদা।


মেষ রাশির জাতকরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া খাবার খেতে ভালবাসে। পেট ভরে খাওয়া বা কব্জি ডুবিয়ে খাওয়া এরা একদম পছন্দ করে না। তবে ঝাল খাওয়ার খেতে এরা খুব পছন্দ করে।


বৃষ রাশির জাতকেরা খুব ভোজন রসিক হয়। এরা তাড়াতাড়ি খেতে পছন্দ করে না বরং উপভোগ করে সময় নিয়ে খেতে ভালবাসে। এরা মিষ্টি ও মশলাদার খাবার খেতে পছন্দ করে। মিথুন রাশির জাতকদের কাছে পেট ভরানোটাই মুল লক্ষ। খুব একটা খাদ্যরসিক না হলেও এরা প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার খেতে পছন্দ করে।


খাদ্যরসিক হিসাবে ককর্ট রাশির বেশ সুনাম রয়েছে। এরা রান্না করতে যেমন ভালবাসে তেমন খেতেও ভালবাসে। আর অপরকে খাওয়াতেও ভালবাসে। সিংহ রাশির জাতকেরা খেতে ভালবাসে ঠিকই, কিন্তু রান্না করতে ভালবাসে না। এরা মুলত রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালবাসে।


বিভিন্ন রাশির মানুষেরা বিভিন্ন খাবার খেতে পছন্দ করে, যেমন আবার বিভিন্ন খাবার অনুযায়ী আপনার চারিত্রিক বিশিষ্ট বোঝা যায়। যেমন ধরুন কেউ যদি আইসক্রিম বা চকলেট খেতে পছন্দ করে, নিঃসন্দেহে সে ভোজন রসিক। কেউ যদি কাজ পাগল মানুষ হয়, গুছিয়ে খেয়ে উঠতে না পারে, তারা স্যান্ডউইচ জাতীয় খাবার খেতে পছন্দ করে।


কেউ যদি ভাত ডাল সবজি খেতে পছন্দ করে তাহলে সে একেবারেই মাটির মানুষ ও নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। কেউ যদি পথের ধারে চাইনিজ খাবার খেতে পছন্দ করে তাহলে সে খুব আনন্দে থাকতে ভালবাসে ও সবাইকে আনন্দে রাখতে ভালবাসে। যেমন বিরিয়ানি লাভার্সরা খুব ট্র্যাডিশনাল হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.