ফেসবুকের নয়া পরিচয় 'মেটা', নতুন নাম ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ
ফেসবুকের তরফে ট্যুইটবার্তায় বলা হয়, 'ফেসুবক কোম্পানির নয়া নাম মেটা। সামাজিক যোগযোগে এক নতুন অধ্যায়ের সূচনা।' কেন এই 'মেটা' নাম বেছে নেওয়া হল, তার কারণও উল্লেখ করেছেন মার্ক জুকেরবার্গ। তিনি লেখেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ 'Beyond' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। এই শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু করা বাকি। অনেকটা পথ চলা বাকি। তাই এই নামকরণ।' তবে শুধু নাম বদলই নয়, মেটাভার্সের ফলে ১০ হাজর কর্মসংস্থানও হবে বলে জানানো হয়েছে।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল ফেসবুক। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমে যোগাযোগে নয়া অধ্যায় নিয়ে আসবে মেটাভার্স। গেমিং, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আলাদাই অভিজ্ঞতা হবে। যদিও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাপগুলির নামে কোনও বদল হবে না।





Post a Comment