১২ বছরে এই প্রথম রোমে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন মোদী

ODD বাংলা ডেস্ক: আবারও বিদেশ সফরে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবার তিনি রোমে গেলেন। প্রসঙ্গত, হত ১২ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন G20 সামিটে যোগ দেওয়ার জন্য শুক্রবার রোমে পৌঁছন তিনি। ইতালিতে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, 'রোম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ বছরে দেশের প্রধানমন্ত্রী প্রথম রোমে পা রাখবেন।'

এদিন ভারতীয় সময়ে ৯.৩০ নাগাদ রোমে পা রাখেন মোদী। ৩.৩০ নাগাদ গান্ধী মূর্তি ঘুরে দেখবেন মোদী এবং বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ ইতালির প্রধানমন্ত্রী Mario Draghi-র সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক সারবেন। ইতালির G20 সামিটে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ২৯ থেকে ৩১ তারিখ রোম এবং ভ্যাটিকান সিটিতে থাকার পর ব্রিটেনে যাবেন মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, '১৬তম G20 সামিটে যোগ দেওয়ার জন্য আমি রোমে যাচ্ছি। সেখানে আমি বিশ্ব অর্থনীতি, মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা, স্থায়ী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করব।' উল্লেখ্য, এই সফরে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ভ্যাটিকান সিটিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালা ক্যাথলিক বিশপ কাউন্সিল(KCBC)-এর প্রেসিডেন্ট Cardinal George Alencherry বলেছেন, '৩০ অক্টোবর পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।' এই সাক্ষাৎকারকে 'ঐতিহাসিক' বলেও আখ্যা দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.