আয়নায় নিজেকে দেখে চমকে উঠলো বানর
ODD বাংলা ডেস্ক: ইন্টারনেটে বেশিরভাগ সুন্দর ভিডিওই পশুদের দিয়ে তৈরি করা হয়। তাদের বেশিরভাগই ভাইরাল হয়। একটি বানরের সাম্প্রতিক ভিডিও নেটিজেনদের রীতি মতো অবাক করে দিয়েছে। সেখানে একটি অত্যন্ত ‘ড্রেসি’ প্রাইমেটকে মোটরবাইকের আয়নায় নিজেকে পরীক্ষা করতে দেখা গেছে।
ছোট এই ভিডিওতে দেখা যায় বানরটি পার্ক করা বাইকে কোনোরকম চিন্তা না নিয়েই বসে আছে। ভিডিওতে দেখা যায়, প্রাইমেট বাইকের হাতল ধরে আছে। এই অবস্থায় তার সামনে বাইকের আয়নায় তার চোখ যায়। কিছুক্ষণের জন্য, বানরটি তার প্রতিবিম্ব দেখে আশ্চর্য হয়।
প্রথমে বানরটি ভাবে তার সামনে আরেকটি বানর আছে, আয়নার কথা সে ধর্তব্যের মধ্যেই আনেনি। তারপর থেকে বেশ কয়েকবার আয়নায় নিজের প্রতিফলন দেখতে থাকে। নানান ধরণের পরীক্ষাও করতে থাকে বানরটি। চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যায় বানরটি।





Post a Comment