ত্বকের যত্নে যে ফেসপ্যাক ব্যবহার করেন ক্যাটরিনা

 


ODD বাংলা ডেস্ক: বলিউডের সুন্দরী নজরকাড়া নায়িকাদের মধ্যে ক্যাটরিনা কাইফ একজন। বিশেষ করে ক্যাটরিনার লাবণ্যময়ী স্কিন নিয়ে অন্যরকম একটা খ্যাতি আছে। কিন্তু ক্যাটরিনার মত উজ্জ্বল ত্বক পাওয়া কি এত সহজ? চলুন জেনে নেওয়া যাক।  


ক্যাটরিনার ত্বকে কখনই কোন দাগ ছোপ চোখে পড়েনা। একেবারে মসৃণ তার ত্বক। দেখলেই বোঝা যায় নিজের ত্বকের বিষয়ে যথেষ্ঠ যত্নশীল ক্যাটরিনা। কিন্তু যত্নের পিছনে রহস্য কী তাই এখন জানার বিষয়। এক সাক্ষাতকারে সেই বিষয়ে জানিয়েছেন বলিউড অভিনেত্রী।


দুইটি জিনিস দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন অভিনেত্রী। কিন্তু এমন কি আছে ক্যাটরিনার ফেসপ্যাকে এখন সেটাই অন্যতম প্রশ্ন।


ওটসের সঙ্গে সামান্য একটু মধু মিশিয়ে মুখে মাখেন এই বলি-তারকা। প্রথমে ওট্‌স গুঁড়ো করতে হবে। এক চা চামচ সেই গুঁড়ার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে ভালোভাবে মুখে মাখতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।


অভিনেত্রীর সৌন্দর্যের পিছনে আরো একটি জিনিস রয়েছে। ত্বকের যত্নে বরফ ব্যবহার করেন ক্যাটরিনা। ভাল করে এক টুকরো বরফ মুখে ঘষে নিলে চোখ-মুখের ফোলা ভাব কমে যায়। প্রদাহও কমে। তার ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।


এ সবের সঙ্গে মুখের কিছু ব্যায়াম করেন ক্যাটরিনা। তাতে মুখে বলিরেখা পড়া থেকে রক্ষা পায়। সঙ্গে কমে মুখের মেদ। সব মিলে ত্বকে তারুণ্য বজায় থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.