আদৌ কি কমবে ভোজ্য ডাল -তেলের দাম! কী জানাল কেন্দ্র

ODD বাংলা ডেস্ক: দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। এমন পরিস্থিতিতেও দেশে তেল-ডাল ইত্যাদির দাম কার্যত আকাশছোঁয়া। তবে, উৎসবের মুখে স্বস্তি দিতে এবার পদক্ষেপ নিল কেন্দ্র। ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের তরফে বুধবার বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের সহযোগিতায় অন্য দেশের তুলনায় ভারতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক দ্রুতই কমে গিয়েছে।

ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের সেক্রেটরি সুধাংশু পাণ্ডে বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শ্রমিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমেই বেড়ে চলেছে। তবে ভারতে তেলের দাম নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানান, এ মরশুমে সর্ষের উৎপাদন ১০ লাখ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। এর ফলে আগামী কিছুদিনের মধ্যেই দেশের বাজারে তেলের দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর ফলে দেশে চলতি উৎসবের মরশুমেই সাধারণ মানুষের পকেট কিছুটা স্বস্তি পেতে পারে বলে মনে করেছেন তিনি।

সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, আগামী মাসে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্র ভোজ্য তেল ও ডালের দাম নিয়ে আলোচনা করবে। তিনি দাবি করেছেন, ফেব্রুয়ারি থেকে দেশে ভোজ্য তেল ও ডালের দাম কমতে শুরু করবে। চলতি বছরে যে পরিমাণে ফসল উৎপাদন হবে, তার ফলেই দাম কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

পাশাপাশি কেন্দ্র তেল-ডালের দামের পাশাপাশি পেঁয়াজের দামও নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হয়ে পেঁয়াজের দামও নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন বলে দাবি করেছেন তিনি। পেঁয়াজের দাম বাড়েনি ও রাজ্যগুলিতেও এই একই দাম রয়েছে বলে জানান তিনি। রাজ্যগুলিকে প্রতি কেজি ২৬ টাকা দরে পেঁয়াজ দেওয়া হচ্ছে বলেও জানান সুধাংশুবাবু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.