ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা!


ODD বাংলা ডেস্ক: দক্ষিণবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়েছে বৃষ্টি। হেমন্তের পরশ লেগেছে দক্ষিণের জেলাগুলিতে।তবে উত্তরবঙ্গের চিত্রটা এখনও একই। রবিবারেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

বৃষ্টি কাটিয়ে দক্ষিণবঙ্গে এখন ঝলমলে আকাশ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা, বাঁকুড়া, হাওড়া ইত্যাদি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।অন্যদিকে দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলার কিছু অংশে। হালকা বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।

কলকাতায় এদিন বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৯ ডিগ্রি। এদিন বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকতে পারে ৯৭ শতাংশ।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আগামী দুদিন পর থেকে রাতের তাপমাত্রা কলকাতায় ২ ডিগ্রি কমবে। মনোরম, আরামদায়ক আবহাওয়া থাকবে রাতে। যা কিনা জানান দেয় হেমন্ত এসেছে দ্বারে।

এখন প্রশ্ন একটাই আর তা হল, শীত কবে আসছে?

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকেই ঠান্ডার আমেজ অনুভব করতে পারবে বঙ্গবাসী। তবে দিনের বেলা বেশ কিছুটা গরম থাকবে। ফলে সকাল ও রাতের আবহাওয়ার মধ্যে ফারাক থাকবে। সোমবার পর্যন্ত কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, আন্দামান-নিকোবরের কয়েকটি জায়গায় এদিন কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহেই দেশ থেকেও এ মরশুমের মতো বৃষ্টির বিদায় হতে পারে।

west-bengal-weather-update-rainfall-chances-in-north-bengal

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.