মোহনবাগানও নিয়েছিল বদলা, দিয়েছিল ৫ গোল! কত সালে জানেন?
ODD বাংলা ডেস্ক: ৭৫-এর আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোলে হেরেই মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগানকে। ৩৪ বছর ধরে বাগান সমর্থকদের সেই যন্ত্রণা সহ্য করতে হয়েছে মুখ বুজেই। ইস্টবেঙ্গল সুযোগ পেলেই হাতের পাঁচ আঙুল দেখিয়েই মোহনবাগানিদের ব্রিদ্রুপ করত। কিন্তু ২০০৯-এ এর উত্তর দিয়েছিল মোহনবাগান।
১৯৭৫ এর ৫-০ র বদলা ৫-৩ এ নিয়েছিল মোহনবাগান। এই ম্যাচে একাই শেষ করে দিয়েছিলেন চিডি এডে। চার গোল করেছিলেন তিনি। ২৫ অক্টোবর যুবভারতীতে আরও একটা নজির গড়েছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। একমাত্র বিদেশি ফুটবলার হিসেবে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি৷ পাশাপাশি কোনও ডার্বিতে সর্বোচ্চ গোল করারও নজির গড়েন তিনি ৷ এই ম্যাচের ন মিনিটে শিল্টন পালের ভুলেই প্রথমে বাগান গোল হজম করেছিল। নির্মল ছেত্রীর ফ্লাইট বুঝত পারেননি শিল্টন।এরপর চিডি সমতা ফেরান। মণীশ মাথানির গোলে স্কোরলাইন ৩-১ হয়েছিল। এরপর ব্যারেটোর মাপা ক্রস থেকেই চিডি নিজের দু নম্বর ও দলের হয়ে তিন নম্বর গোলটা করেছিলেন। রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত পত্যাবর্তন করেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের আগেই ইয়াসুফ ইয়াকুবু বাগানের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে জোড়া গোল করে স্কোরলাইন ৩-৩ করেন। দ্বিতীয়ার্ধেও চিডি বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি ফুরিয়ে যাননি। আরও দুটি গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল।





Post a Comment