ইস্টবেঙ্গল-৫ মোহনবাগান-০ ! মনে আসছে ঐতিহাসিক ম্যাচটি কোন সালের?
ODD বাংলা ডেস্ক: ডার্বির ইতিহাসে ৭৫-এর শিল্ড ফাইনাল আজীবন স্মরণীয় হয়ে থাকবে।ফাইনালে মোহনবাগানকে পাঁচ গোলের মালাই পরিয়েছিল ইস্টবেঙ্গল। কোনও দলের এখনও পর্যন্ত ডার্বিতে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।ম্যাচের প্রথমার্ধেই ইস্টবেঙ্গল ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। তাও আবার পেনাল্টি মিস করেই। সুরজিত সেনগুপ্ত, শ্যাম থাপা ও রঞ্জিত মুখোপাধ্যায় স্কোরশিটে নাম লিখিয়েছিলেন। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের আগুনে ফর্ম অব্যাহত ছিল। শ্যাম থাপা দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নিজের দু’নম্বর ও ম্যাচের চার নম্বর গোলটি করেছিলেন। ৮৪ মিনিটে শুভঙ্কর স্যান্নাল বাগানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন।
ডার্বি হেরে বাগান সমর্থকরা নিজেদর আর সংযত রাখতে পারেননি। মোহনবাগানের তাঁবু ঘিরে রেখেই প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। এমনকী ফুটবলারদের বেরোতে পর্যন্ত দিচ্ছিলেন না উত্তপ্ত সমর্থকরা। সুব্রত ভট্টাচার্য ও প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্লাবের পিছনের গেট দিয়েই পালিয়ে গিয়েছিলেন। ফ্যানেদের রোষের মুখ থেকে বাঁচতে তাঁরা সারারাত গঙ্গার বুকে নৌকাতেই কাটিয়েছিলেন। ডার্বিতে হারের জ্বালা সহ্য করতে না-পেরে কট্টর বাগান সমর্থক উমাকান্ত পালোধি আত্মহত্যাও করেছিলেন। সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন যে, পরের জন্মে বাগানের ফুটবলার হয়েই এই হারের প্রতিশোধ নেবেন তিনি।





Post a Comment