১৯২৫ সালে প্রথম ইস্ট-মোহন ডার্বি! কে গোল করেছিল জানেন?

ODD বাংলা ডেস্ক: সালটা ১৯২৫। সেবারই প্রথমবার ইস্ট-মোহন মুখোমুখি হয়েছিল৷ মোনা দত্তের নেতৃত্বে ১-০ ম্যাচ জিতে নিয়েছিল ইস্টবেঙ্গল৷ ম্যাচের একমাত্র গোলটি এসেছিল নেপাল চক্রবর্তীর পা থেকে। এখান থেকেই শুরু ডার্বির পথ চলা। কোনও শহরের দু’টি প্রধান দল সন্মুখ সমরে আসলেই তা ডার্বি বলে গণ্য করা হয়। সেক্ষেত্রে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান একে অপরের সঙ্গে খেলা মানেই ডার্বি বা বড় ম্যাচ। কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলের লড়াইয়ে মিশেছে আবেগের অনেক স্তর। ঘটি-বাঙাল ফ্যাক্টারটাই যদিও এখানে মুখ্য। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সঙ্গে মহামেডান বা মোহনবাগানের সঙ্গে মহামেডানের ম্যাচ ধীরে ধীরে মিনি ডার্বির তকমা পেয়ে গেছে। লাল হলুদ-মেরুন সবুজের ফাটাফাটি ‘রাইভালরি’আর সাত বছর পরেই সেঞ্চুরি স্পর্শ করবে। ভাবলেই গায়ে কাঁটা দেয় ফুটবল ফ্যানাটিকদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.