২৫ কেজির ললিপপ বানিয়ে ইউটিউব কাঁপাচ্ছেন যুবক
ODD বাংলা ডেস্ক: বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় ইউটিউবে। কেউ রান্নার ভিডিও, কেউ ভ্রমণের ভিডিও, কেউ নাচ-গান-আবৃত্তির মতো প্রতিভা তুলে ধরে এই ইউটিউবের মাধ্যমে। তবে সব ভিডিও কিন্তু নজরে কাড়ে না। কোনো ভিডিও যদি গতানুগতিকের চেয়ে আলাদা হয়, তাহলে তা সহজেই ভাইরাল হয়।
এবার তেমনই এক নজর কাড়া ভিডিও ভাইরাল হয়েছে ভারতের কেরালায়। সেখানে ফিরোজ চুত্তিপাড়া নামের এক যুবক ২৫ কেজি ওজনের একটি ললিপপ বানানোর ভিডিও ইউটিউবে আপলোড করে সাড়া ফেলে দিয়েছেন এক যুবক। এরই মধ্যে ওই ভিডিও দেখেছেন এক লাখের বেশি মানুষ। ওই ভিডিও ইউটিউবের প্রথমসারিতে চলে এসেছে।
ওই যুবক জানান, ছোটবেলায় কম বেশি সবাই ললিপপ খেয়েছি। আর এই ছোটোবেলায় খাওয়া ললিপপের স্বাদ নতুন করে মনে করতেই তৈরি করা হয়েছে ২৫ কেজি ওজনের ললিপপ।
কীভাবে এই বিশাল সাইজের ললিপপ তৈরি করেছেন জানতে চাইলে ফিরোজ বলেন, স্টিলের পাত্রে চিনির সিরা ও নানা ফ্লেভার মিশিয়ে তৈরি করেছেন এই ললিপপ। ললিপপটি বানাতে সময় লেগেছে ১২ ঘণ্টা মতো।





Post a Comment