প্রেমিকার ফিরিয়ে দেওয়া শাড়ি জ্বালিয়ে সিগারেট ধরালেন প্রেমিক
ODD বাংলা ডেস্ক: প্রেমিকার ফিরিয়ে দেয়া শাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন এক যুবক। তিনি লেখেন, বেকারত্বের কাছে হেরে গেল বহু বছরের ভালোবাসা।
জানা যায়, ঐ যুবকের নাম শাহিন। তার সাবেক প্রেমিকার ফিরিয়ে দেওয়া শাড়ি, চিঠি, চুড়ি ইত্যাদি পুড়িয়ে দেয়ার ঐ ঘটনা ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। ভিডিওটি আপলোড করার পরপরই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, তরুণ শাড়ির আগুন থেকে সিগারেট জ্বালিয়ে ধূমপান করছেন।
শাহিন নামে ঐ যুবক লেখেন, জলন্ত আঁচলের আগুন দিয়ে সিগারেট ধরানোর যন্ত্রণাটা তুমি বুঝবেনা, প্রিয়তমা। জীবনের প্রথম যতটুকু আবেগ দিয়া চিঠিটা লিখেছিলাম, কুরিয়ারের মাধ্যমে সেই চিঠি, শাড়ি, চুড়ি, মালা, হৃদয়ের আঁচড় দিয়ে আকাঁ ছবিগুলো ফেরত দেওয়া ছিল ততটাই ঘৃণামিশ্রিত তোমার। তোমাকে আর পিছু ডাকবো না, বলবো না আর কেমন আছো, চাইবো শুধু সুখেই থাকো। শেষ দেখাটাও দিলে না। অথচ এই মহসিন হলের মাঠের প্রত্যেকটা দুর্বাও আমাদের দুজনকে চেনে।





Post a Comment